Friday, November 28, 2025

 

'যেতে পারি কিন্তু কেন যাব'

শৌভিক রায়


'যেতে পারি কিন্তু কেন যাব'

সরিয়ে রেখেছি একপাশে,


এখন শুধু, যেতে পারি এবং 

যাব‌ও...


বলা ভাল, যেতে হয়

না গেলে জোটে না 

প্রসাদ ঠিকঠাক


উচ্ছনে যাক রাস্তায় বসে থাকা ওরা,

ভুলে যাই দখল রাতের কথা,

বাকি সব তো পাখি সব

শুধুই করে রব, ভুলভাল!


উচ্চকিত তাই, চেঁচাই, নিজেরাই,

পিঠে হাত, চাপড়াই পিঠ,

ভুলে যাই প্রতিজ্ঞা যত বিবেকের কাছে


বন্ধু

কখনও কি যায় না বলা

'যেতে পারি কিন্তু 

কেন যাব'

একবার অন্তত....


No comments: