আর একটি পুরোনো ছবি। মাঝের সারিতে বাবা (নীরদ বরণ রায়) ছাড়াও রয়েছেন মোহনকাকু (বাঁ দিক থেকে দুই নম্বর) । তাঁর পাশে হরকাকু ও সুধীরকাকু। বাবার বাঁ পাশে প্রমোদ স্যার, চিত্তকাকু ও খুব সম্ভবত দুলাল স্যার। পেছনের সারিতে দাঁড়িয়ে, একদম ডাইনে কাকিমা, চিনতে পারছি নিখিল স্যারকে (মাঝে গায়ে শাল জড়ানো)। নিখিল স্যারের পাশে চেক শার্টে সম্ভবত নরেশদা আর নরেশদার পাশে ইতিকাকু। মাটিতে বসে মাঝে বিমলদা (বিমল লোধরায়) ও বিমলদার পাশে সুশীলদা (সুশীল সাহাচৌধুরী)।
ছবিটি সম্ভবত ফালাকাটা রামকৃষ্ণ মিশনের তৎকালীন সদস্যবৃন্দের। অনেককেই চিনতে পারছি না। রেখে দিচ্ছি ফেসবুকে ভবিষ্যতের জন্য।

No comments:
Post a Comment