অবিভক্ত জলপাইগুড়ি জেলায় যাঁরা দীর্ঘদিন বিদ্যালয় প্রধান হিসেবে কাজ করেছেন, তাঁদের মধ্যে একজন ছিলেন ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক নীরদ বরণ রায় ও অন্যজন ফালাকাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা মায়া বোস। আমার বাবা নীরদ বরণ রায় ১৯৬৭ থেকে ১৯৯৮ অবধি বিদ্যালয়ের দায়িত্ব সামলেছেন। মায়াপিসিও প্রধানশিক্ষিকা হিসেবে মোটামুটি বত্রিশ-চৌত্রিশ বছর দায়িত্বে ছিলেন।
ফালাকাটার `পূর্ণিমা সম্মেলন` সংস্থাটি গঠিত হয়েছিল প্রধানত এঁদেরই উদ্যোগে। সঙ্গে ছিলেন আরও অনেকে। সেই সংস্থার প্রথম বর্ষপূর্তিতে তোলা এই ছবিটি নিঃসন্দেহে অত্যন্ত দামী। ফালাকাটার তদানীন্তন প্রধান দুই বিদ্যালয়ের দুই প্রখ্যাত শিক্ষকের বিরল এই ছবিটি তুলেছিলেন সম্ভবত রূপরেখা স্টুডিওর চিত্তদা।

No comments:
Post a Comment