Monday, September 8, 2025

।।নিজের ভাবনায়।।
শৌভিক রায়

সারা দেশেই সরকারি চাকরির হাল খারাপ। যত দিন যাবে, আরও খারাপ হবে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি চাকরি সংকোচনের ব্যাপারে মোটামুটি একই পথে চলেছে।
ফলে ভিন রাজ্য থেকে এই রাজ্যে চাকরির পরীক্ষা দিতে আসা প্রার্থীদের দেখে, বিস্মিত হওয়ার কিছু নেই।
এই রাজ্য থেকেও প্রচুর সংখ্যক চাকরি প্রার্থী ভিন রাজ্যে পরীক্ষা দিতে যায়। এতেও অবাক হওয়ার ব্যাপার দেখি না।
সরকার চাকরিই যেখানে নেই, সেখানে তো এই অবস্থা হবেই!
ভিন রাজ্যের চাকরি প্রার্থীরা কেন এখানে এলো কিংবা এই রাজ্যের চাকরি প্রার্থীরা বাইরে কেন চাকরির সন্ধানে যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে যারা চেঁচামেচি করেন, তারা নিজেরাও খুব ভাল জানেন, কেন করেন। এটাই রাজনীতি।

No comments: