Friday, September 19, 2025


একটি পুরোনো ছবি পেলাম। ফালাকাটা উচ্চ বিদ্যালয়ে ছবিটি তোলা সেটা বুঝতে পারছি। কিন্তু উপলক্ষ্য জানি না। 

ছবিটিতে ফালাকাটার চারটি স্কুলের তদানীন্তন প্রধানদের দেখতে পাচ্ছি। ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমার বাবা প্রয়াত নীরদ বরণ রায়ের পাশে রয়েছেন ফালাকাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া শ্রীমতী মায়া বোস। মায়াপিসির পাশে সুভাষ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া সন্ধ্যা বোস। সন্ধ্যা পিসির পাশে ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক ও আমাদের অত্যন্ত প্রিয় প্রয়াত হরচন্দ্র চক্রবর্তী। হরকাকুর পাশে যাদবপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রয়াত মৃণালকান্তি সরকার। 

মাটিতে যাঁরা বসে আছেন তাঁদের মধ্যে রমা কাকিমা (  সুভাষ গার্লস হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও  শ্রদ্ধেয় প্রয়াত সত্যরঞ্জন নন্দীর স্ত্রী)। আছেন আমাদের প্রিয় শিক্ষক শ্রী সুজিত নাথ। 

মাটিতে দাঁড়িয়ে যাঁরা আছেন তাঁদের মধ্যে একদম বাঁ দিকে তদানীন্তন শিক্ষাকর্মী প্রয়াত শ্রদ্ধেয় বেণীমাধব দাস (আমাদের অত্যন্ত প্রিয় ও ছেলেবুড়ো নির্বিশেষে সকলের বেণীদা)।
 
ছবিতে সম্ভবত অমর স্যারও (প্রয়াত অমরেন্দ্রনাথ চৌধুরী) রয়েছেন, ঠিক বুঝতে পারছি না। যদি অন্যদের কেউ চিনতে পারেন, অনুগ্রহ করে জানাবেন কমেন্ট সেকশনে।  

ছবিটি রইল আগামী প্রজন্মের জন্য....      
 

No comments: