Wednesday, February 5, 2025


 


লুনা,

পাদুকের ফুট ব্রিজ। দীর্ঘ। হাঁটছি তো হাঁটছি। 
দূরে একটা মিনিভেট। তার পাশেই উড স্যান্ডপাইপার আর অরেঞ্জ হেডেড থ্রাশ।  ম্যানগ্রোভ জঙ্গলের নির্জনে বিষণ্ণ ডাক। সুভাষ বলল আন্দামান কোকিল। হবে তাই। হাওয়া লুটোপুটি চারধার।  বিশ্বাস করো, এক বিন্দুও ক্লান্ত নই। সেটা হলে চলবে কি? 
রঙ্গতের কাছের আমকুঞ্জ, রমন বাগিচা, পঞ্চবটি বিচগুলো সব দেখেছি। কিন্তু ধানিনালা তো আলাদা। এই ম্যানগ্রোভ ওয়াক আর কোথায়! 
অবশেষে সমুদ্র। বিরাট। 
একা আমি। সবুজ দ্বীপের রাজা। 
কিন্তু মহারাজা তো ওই জলরাশি। 

শুভু 
রঙ্গত, আন্দামান 

(প্রকাশিত: সেতু/ সম্পাদক- সুশান্ত নন্দী)

* পাদুক- আন্দামানের নিজস্ব গাছ   















No comments: