শিখেছি যত্নে
শৌভিক রায়
হে মহান, শিখিয়েছ চুপ করে থাকা
তোমার এই সর্বগ্রাসী খিদের মুখে
মুখে কুলুপ তাই!
বাঁ থেকে ডান, কিংবা ডান থেকে বাঁ,
এরোবিক্স শিখেছি যত্নে।
সব বুঝি। সবটাই বুঝি।
যদিও বুঝি, বুঝি না সেটা।
ঝুরঝুরে মেরুদণ্ড নিয়ে নুয়ে দাঁড়িয়ে দেখছি,
হেঁটে যাচ্ছে জীব সেসব প্রাক ঐতিহাসিক,
রয়ে সয়ে, মাড়িয়ে যত্নে
রাখছে হাত কাঁধে, পিঠে,
ছিঁড়ে খাবে বলে.....
No comments:
Post a Comment