Monday, December 2, 2024

বেঁচে থাকা 

শৌভিক রায় 

ক্রমশ পিছিয়ে যাচ্ছে সময়,
এক থেকে তিন বা 
পাঁচে আপাতত...

এভাবেই হয়ত কোনও একদিন 
মুছে যাবে এইসব আজ রাত জাগা
ছয়লাপ চারদিক অগুনতি বন্ধন

ঘিরে ধরছে শেকড় পুরোনো
নতুন এই মুহূর্ত,
ক্রীতদাস আবার আপোষের!

তবু এই জেগে ওঠা 
কে কবে আর দেখেছিল 
এভাবে রে মেয়ে!

বারবার মরে যাওয়া অভ্যেস হতে হতে
একবার তোর হাত ধরা

বেঁচে থাকা বলে একে, মেয়ে.....

প্রকাশিত: স্মরণিকা/ তরুণদল, কোচবিহার, ২০২৪

No comments: