সমাজমাধ্যমে বি ইউ ই টি ইউনিভার্সিটির (Bangladesh University of Engineering and Technology) প্রবেশপথে বিছিয়ে রাখা ভারতীয় জাতীয় পতাকা মাড়িয়ে ক্যাম্পাসে প্রবেশ করবার একটি ছবি দেখতে পাচ্ছি।
ছবিটি সত্যি কিনা জানি না। যদি সত্যি হয়ে থাকে, তবে প্রতিবেশী রাষ্ট্রকে কোনও ক্ষমা নেই। চরমতম অন্যায় করেছে তারা।
যদি ছবিটি সঠিক না হয়, তবে তাদের উচিত জনসমক্ষে সেটি জানানো এবং ছবিটি সরানোর সবরকম ব্যবস্থা নেওয়া।
জাতীয় পতাকা কিন্তু প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিকের সবচেয়ে বড় আবেগ।
আগুন নিয়ে বহু খেলছেন। হাত পুড়বে না, এতটা দক্ষ খেলোয়াড়ও নন আপনারা।

No comments:
Post a Comment