।।একটু অন্য কলকাতা।।
শৌভিক রায়
"SILENT TEARS OF NOBLE HEARTS ARE SAYING.
I TO THEM WAS DEAR
PITYING HANDS OF FAIR YOUNG GIRLS ARE LAYING
GARLANDS ON MY BIER.
MANY A TOKEN, WHERE MY DUST REPOSES
MARKS THE LOVED ONE'S TOMBS.
BLUE FORGET-ME-NOT, AND PALE MILD ROSES,
CLUSTERING ROUND IT BLOOM."
না। আমার লেখা নয়। সাত জন্ম তপস্যা করেও এরকম লিখতে পারব না!
শুধু এরকম নয়। আছে আরও বহু অসামান্য সৃজন। সবই মন খারাপ করা। বেদনার। সেগুলি পড়লে নিজের অজান্তেই চোখ ভিজে ওঠে। খুব খুব তুচ্ছ মনে হয় নিজেকে।
এই লেখা যেখানে, তার একটু দূরেই জ্বলজ্বল করছে সেই বিখ্যাত কথাগুলি "দাঁড়াও পথিকবর, জন্ম যদি বঙ্গে তবে তিষ্ঠ ক্ষণকাল..."। কাছেই রয়েছেন দীন দুঃখীদের আর এক ত্রাতা।
পার্ক স্ট্রিট বা ভবানীপুরের মতো মল্লিকবাজারের সমাধিক্ষেত্রটিও বড় প্রিয় আমার। সেদিন পৌঁছে গেছিলাম ঋতভাষকে নিয়ে।
ওপরের কবিতাটি বেথুন সাহেবের। তাঁর সমাধির ওপর উৎকীর্ণ। এখানেই শুয়ে রয়েছেন মাইকেল মধুসূদন দত্ত ও দীনবন্ধু আন্দ্রুজ। আছেন আরও কত জন!
প্রাচীন কবরখানা আসলে ইতিহাসের অন্যতম আকর। কত কিছু থাকে সেখানে।
একটু খোঁজ, একটু সময় আর মৃত্যুকে একটু শ্রদ্ধা......



















No comments:
Post a Comment