Saturday, December 17, 2022







 

বানিয়াদহ একটি নদীর নাম। 


নামে যতই রোমান্টিকতা থাক, নদীর চেহারা দেখলে মন খারাপ হয়। কোথায় সেই প্রবাহ, কোথায় সেই জলরাশি! 


কোন অভিমানে সে ফিরিয়েছে মুখ? হয়ে রয়েছে এরকম অকিঞ্চিৎকর?


ভৌগোলিক অনুসন্ধান বলছে, পুরোনো উৎসমুখ বন্ধ হয়ে যাওয়ায় নদীর এই চেহারা। অথচ কত বিস্তৃত তার যাত্রা। 


দেওয়ানবস-টাপুরহাট-ঘুঘুমারি-গাঙ্গলের কুঠি-ঘেঘিরঘাট-নবাবগঞ্জ বালাসি-রুইয়ের কুঠি-জড়াবাড়ি-কোয়ালিদহ-রাখালমারি-কুচনিয়া-ভাঙনি-টিয়াদহ-দশগ্রাম-গোবরাছড়া-রতিনন্দন-কোণামুক্তা হয়ে বাংলাদেশে ঢুকে কুড়িগ্রামে ধরলায় (জলঢাকা) মিশেছে সে। 


একদা টলটলে প্রবাহের বানিয়াদহ নাব্যতা হারিয়ে বিলুপ্তপ্রায়। 


আজ নবাবগঞ্জ বালাসিতে বানিয়াদহের ওপর বাতাসি ব্রিজ থেকে তোলা ছবি। 


বাতাসি ব্রিজকে কেন জানি সবসময় রহস্যময় মনে হয়......   




No comments: