Thursday, April 21, 2022

 


রঙালি বিহু ও কুশান নৃত্যগীত
শৌভিক রায়
কেউ কেউ মনে করেন, কুশান নৃত্যগীত রামায়ণের লব কুশের থেকে সৃষ্টি। কেননা তাঁরা দুজনই প্রথম `বাল্মীকি রামায়ণ` প্রচার করেছিলেন বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে। 'কুশ' থেকে তাই কুশান কথাটি এসেছে। আজকের কুশান গানেও `রামায়ণ` বর্ণিত হয় এবং আরও কিছু মত রয়েছে এই গানের উদ্ভব নিয়ে। অনেকে বলেন, ১৫ শতকে কোচ রাজারা যখন অসম ও বাংলায় রাজত্ব করছেন, তখন এই গানের সৃষ্টি। তাঁদের বিশ্বাস কোচ থেকে `কুশান` শব্দটি এসেছে।





গানের উৎপত্তি নিয়ে যে মতই থাকুক না কেন, পশ্চিম অসমের গোয়ালপাড়া জেলার অত্যন্ত প্রিয় লোকনৃত্য হিসেবে এই গান ও নাচের জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, বিহারের পূর্ণিয়া, মেঘালয়ের পশ্চিমে, নেপালের ঝাপা, ভুটানের টুচি ও বাংলাদেশের ময়মনসিংহ জেলাতেও এই নৃত্যগীত যথেষ্ট পরিচিত। রামায়ণের ওপর ভিত্তি করে অধ্যাত্মিক লোকনৃত্যগীত একে আলাদা মাত্রা দিয়েছে। রঙালি বিহুতে এই গান দর্শক শ্রোতার মনোরঞ্জনের জন্য নাচের সঙ্গে গাওয়া হয়ে থাকে। কোনও মঞ্চ ছাড়াই, বৃত্তাকারে, কোনও খোলা জায়গায়, মূল বা গীদাল বা কুশানী, পালি বা পাইল, দোহারী, বায়ন বা বাইন ও পুরুষ বা মহিলার ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হয় এই নৃত্যগীত।




সম্প্রতি গোয়ালপাড়ার কাছে রঙালি বিহুর উৎসবে, আড়ম্বরহীন এক ক্ষুদ্র আয়োজনে, একেবারে প্রান্তিক মানুষদের কুষাণ গানের আয়োজন দেখে ভীষণ ভাল লেগেছে। কিছু ছবি ও নৃত্যগীতের ভিডিও রাখলাম নিজের টাইমলাইনে।
কুশান নৃত্যগীত নিয়ে প্রাজ্ঞ বন্ধুরা বিস্তারিত তথ্য জানালে কৃতজ্ঞ ও সমৃদ্ধ হব।
* তথ্য: কুশান গান: নটরাজ/ আমাৰ ঐতিহ্য/ অসমীয়া -ই আলোচনী, উইকিপিডিয়া

No comments: