এক অন্য কলকাতা
শৌভিক রায়
এক শহরে থাকে অন্য এক শহর।
সেই কবে গত শতকে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, তৈরি হয়েছিল এই ব্যারাক।
গ্যারিশন মেসও বলা যেতে পারে।
থাকত এক গ্যারিশন সৈন্য। গ্যারিশন বলতে নির্দিষ্ট সংখ্যক সৈন্যের একটি ট্রুপ বা দল। যুদ্ধের সময়ে শহরের সুরক্ষার দায়িত্ব ছিল তাদের।
যুদ্ধ শেষে শহর ছাড়বার সময় এই ব্যারাক হস্তান্তরিত হয়েছিল শহরের অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের কাছে।
তারপর থেকে তারাই বসবাস করছেন এখানে।
রাস্তার দুধারে লাল হলুদ ইঁটের তিনতলার এই বাড়িগুলি থেকে উঁকি দেয় এক অদ্ভুত শহর।
বিষণ্ণ মুখের বৃদ্ধ-বৃদ্ধারা থাকেন বসে নিঃসঙ্গ।
চকিতে দেখা হয়ে যায় কোনও এক মেরিয়ান বা স্যামসাংয়ের সঙ্গে!
বড়দিনে অবশ্য ব্যারাক ঝলমলে হয়ে ওঠে। শোনা যায় গিটারের ঝংকার আর ক্রিসমাস ক্যারোলের সুর।
উল্টোদিকেই রয়েছে মানেকজি রুস্তমজি পার্সি ধর্মশালা।
চারদিকের ঝাঁ চকচকে উঁচু ইমারতের মাঝে টুকরো এই ব্যারাক কেমন যেন বেমানান।
হয়তো সেজন্যই আকর্ষণ তার এত বেশি!



No comments:
Post a Comment