Friday, March 30, 2018

লাফ- দুই
শৌভিক রায়

বহুলচর্চিত দ্রাক্ষাফলের জন্য
লাফালাফিটা চলছেই
ছুঁতে পারছি না বলেই
টক টক ভাবটা আজকাল বেশী
কখনো নীল বর্ণ শৃগাল অথবা
ময়ূরপুচ্ছধারী কাক হয়ে
এই যে ছোঁওয়ার চেষ্টা
আর বারংবার ব্যর্থতার যাতনা
তাইতেই দ্রাক্ষাফল টক, টক আর মহাটক!!
ছুঁতে পারলেই টকাটক মই বেয়ে
সমৃদ্ধির সিঁড়িতে পা ঘষটে
দেখা যাবে কেউ না কেউ
লাফিয়েই চলেছে...লাফিয়েই চলেছে.....

No comments: