Sunday, November 16, 2025

 

।।নিজের ভাবনায়।।
     শৌভিক রায় 

অপ্রত্যাশিত ছিল না এই ফল। এটাই হত। বলা ভাল, প্রথম থেকেই সুনিশ্চিত করা ছিল। একক কাউকেই দোষ দিয়ে লাভ নেই। সবার পাকা মাথাই কাজ করেছে। ফল? আরও অন্ধকার নেমে এলো আমাদের তরুণদের সামনে। কিছুটা আশার আলো দেখিয়ে আবার তাদেরকে হতাশায় ঠেলে দেওয়ার এই অশুভ প্রয়াসকে আর কতবার ধিক্কার জানাবো! সত্যি বলতে এখন নিজের ওপর ঘৃণা হয়। কী হল আমার যে, এভাবে চুপ করে গেলাম! আর কতটা হলে কিছু বলব? চোখের সামনে প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, প্রিয় ছাত্ররা দিশেহারা হয়ে পড়ছে... তবু আমি চুপ। আমার এই হিরন্ময় নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র। নিজে হাতে তুলে দিয়েছি সেটি, ফলে যা করবার করে নিচ্ছে ওরা..... 

No comments: