পোলভল্ট....মনে আছে তো?
ফালাকাটা টাউন ক্লাবের মাঠে বিভিন্ন স্পোর্টসে এই ইভেন্ট দেখতে মুখিয়ে থাকতাম।
আমরা যখন ছোট, তখন রঘুদা (রুহিদাস সাহার পুত্র) ছিল আমাদের চোখে পোলভল্টের হিরো।
কম যেত না শিশিরদাও।
ছবিতে ফালাকাটা হাই স্কুলের কোনও একবারের স্পোর্টস। একদম ডাইনে, পেছন ফিরে, সাদা পোষাকে, চেয়ারে দাঁড়িয়ে সম্ভবত নিতাইকাকু (শ্রদ্ধেয় নিতাই চন্দ্র পাল) , নিচে পোল ধরতে তৎপর শ্রদ্ধেয় প্রয়াত মন্টু ঘোষ।

No comments:
Post a Comment