দেশের বিভিন্ন প্রান্তের একাধিক জনপদের মেরিন ড্রাইভ দেখবার সৌভাগ্য হয়েছে। কিন্তু আন্দামান ট্রাঙ্ক রোডের তুলনা?
না। হয় না। আমার দেখা এখনও অবধি সেরা মেরিন ড্রাইভ ওটিই।
এমনিতে আন্দামান বলতে পোর্ট ব্লেয়ার-হ্যাভলক-নিল-বারাটাং মোটামুটি এটুকুই বোঝেন সকলে।
কিন্তু ৫৭২টি দ্বীপের আন্দামান-নিকোবর শুধু এটুকুতেই আটকে নেই। বিস্তার তার বিরাট।
দুই বছর আগে গিয়েছিলাম আন্দামানে।
সাউথ আন্দামান অর্থাৎ পোর্ট ব্লেয়ার ও আশেপাশের দ্বীপগুলি তো বটেই, গিয়েছিলাম মিডল আর নর্থ আন্দামানেও। অনেকটা দেখলেও, বারবার মনে হয়েছিল, কত কী এখনও বাকি রয়ে গেল!
জীবনে খুব বেশি না হলেও, যে কয়েকটি জায়গা দেখবার সৌভাগ্য হয়েছে, তাতে জোর গলায় বলতে পারি, আন্দামানের মতো প্রশান্তি আর কোথাও পাইনি। পাবোও না। প্রতিদিন রঙ্গত, ডিগলিপুর, মায়াবন্দর, কারমাটাং, মিডল ক্রিক, লামিয়া বে, কালীপুর ইত্যাদি কোনও কোনও জায়গা চোখে ভাসে তাই।
এই লেখার সঙ্গে ছবিটি আন্দামান ট্রাঙ্ক রোডের। একদিকে ছোট পাহাড় আর একদিকে এরকম সমুদ্রকে সঙ্গী করে আমরা তখন উত্তর পথে.....

No comments:
Post a Comment