সোনাপানি? নাকি আইভিল?
শৌভিক রায়
সোনাপানি।
জলের রং যখন সোনার মতো, তখন তাকে অবশ্যই সোনাপানি বলা হবে। আর সেই জল নামতো কালিম্পঙ আর ভুটান পাহাড় থেকে।
নাম বদলেছে। হয়েছে আইভিল। কবি যতই বলুন নামে কী আসে যায়, আসলে কিন্তু সত্যিই যায় বা আসে। তবে সোনাপানিও যেমন সুন্দর। আইভিলও ঠিক ততটাই।
চালসা মেটেলির কাছে, ১৮৯০ সালে, এই চা-বাগান লিজ নিয়ে ছিলেন স্যার বেঞ্জামিন সিম্পসন।
হ্যাঁ। ইনিই সেই মেডিক্যাল অফিসার, যিনি স্যার আশল্যে ইডেনের সঙ্গে ভুটান মিশনে ছিলেন। ডুয়ার্স সেই সময়েই ইংরেজদের অধীনে আসে।
স্যার বেঞ্জামিন সিম্পসনের সেই বাগান পরবর্তীতে, ১৯২০ অবধি, সামলেছিলেন তাঁর পুত্র পি এ সিম্পসন।
আজকের আইভিল নয়া কামান, গুনটি সাইড, সাথক্য আর ডাঙ্গি ডিভিশনে বিভক্ত।
উঁচু নিচু পাহাড়ি ঢালের এই চা বাগান যে দেখেনি, সে বুঝবে না কী সুন্দর হতে পারে প্রকৃতি। নিস্তব্ধ নির্জন বাগানের সবুজে সময় যেন থমকে থাকে। গুডরিকের মালিকানায় থাকা এই চা-বাগানের সি টি সি চা কিন্তু জগৎবিখ্যাত।
রইল কিছু ছবি।










No comments:
Post a Comment