গুগুল দেখাচ্ছে কোচবিহার থেকে এই জায়গাটির দূরত্ব ১৪৯৭ কিমি। এর মধ্যে ৪৮৯ কিমি স্থলভাগ। বাকিটা কালাপানি। জল আসলে এতটাই নীল, যে দূর থেকে কালো বলে ভ্রম হয়। তো সেখানেই এই দোকানটি। হতে পারে বিপনীটি যেমন তেমন। তবু রুজিরুটি। মা লক্ষ্মী।
ভাল লেগেছিল সাইন বোর্ডটি দেখে। কী সুন্দর বাংলা ভাষায় লেখা। আন্দামানের সুবিধে এটিই। বাড়ি থেকে এতদূরে আছি মনেই হয় না একবারও। ওখানকার বাঙালিরা বাংলাকেও বাঁচিয়ে রেখেছেন হিন্দি আর তামিলের পাশাপাশি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চারদিকের নানা অনুষ্ঠানের মধ্যে হঠাৎ মনে পড়ল এই দোকানটির কথা।
বেঁচে থাকে প্রত্যেকের নিজের ভাষা। নিজের মতো করে....

No comments:
Post a Comment