Tuesday, July 30, 2024

একটা সময় প্রায় প্রতিটি রেল স্টেশনে বড় বড় করে লেখা থাকত ভারতীয় রেলের লক্ষ্য হল- SAFETY, SECURITY, PUNCTUALITY

আজকাল সেভাবে নজরে পড়ে না লেখাটি। 
গত দু`মাসে পরপর ট্রেন দুর্ঘটনা আর মৃত্যু মিছিল বলে দেয়  SAFETY ও SECURITY বলে কিছুই নেই ট্রেন যাত্রীদের। 
আর PUNCTUALITY? বিশেষ কিছু না বলাই ভাল। 
নির্বিঘ্ন পরিষেবা দিতে রেল কর্তৃপক্ষ কেন বারবার হোঁচট খাচ্ছেন, সেটি বুঝতে বিশেষ পণ্ডিত হতে হয় না। 
মনে রাখা দরকার, মৃত ও আহত যাত্রীদের আর্থিক ক্ষতিপূরণ কখনই বিকল্প পদ্ধতি হতে পারে না। যার যায়, তার যায়। 
এই ভোগান্তি ও অসহনীয়তা কি থামবে না কখনই?
অনেক তো তাবিজ কবচ মাদুলি ইত্যাদি শুনি। সেসব কি শুধুই কথার কথা? আই ওয়াশ?  

No comments: