১৯৮০ সাল থেকে শুরু হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বেছে নেওয়া হয়েছে ২৭ সেপ্টেম্বর দিনটিকে। কিন্তু কেন এই তারিখ? আসলে ১৯৭০ সালের এই দিনে জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থার স্বীকৃতি লাভ করে। তাই United Nations World Tourism Organization বিশ্ব পর্যটন দিবস হিসেবেই এই দিনটিকেই মান্যতা দিয়েছে।
বিশ্বের অর্থনৈতিক উন্নতিতে পর্যটনের ভূমিকা অনস্বীকার্য। তাই এই বছরের লক্ষ্য হল পর্যটনের হাত ধরে বিশ্বমানবের উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের পৃথিবীর সামগ্রিক বিকাশ। নতুন অর্থনৈতিক উদ্ভাবনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
আমার মতো সামান্য পর্যটকের কাছে এই দিনটির তাৎপর্য আলাদা। জীবন শেষের পথে এসেও নিজের দেশটিকেই ভাল করে চিনলাম না। পৃথিবীর অন্য কিছু তো কল্পনাতেই রয়ে যাবে! আসলে আমাদের মতো মানুষদের সাধ আর সাধ্যের মধ্যে ফারাকটা তো বিরাট!
তবু নিজের মতো উদযাপন এই দিনটির। ভিডিওটি আন্দামানের পোর্ট ব্লেয়ারে মাটি স্পর্শ করবার মুহূর্তে করেছিলাম। প্লেনের জানালার কাঁচ অপরিষ্কার থাকায় কিছুটা ঝাপসা হয়েছে চিত্রায়ণ। ভিডিওতে ব্যবহার করেছি কিশোরকুমারের গাওয়া চিরদিনের একটি গান। এই গানটি আজও হুটহাট বেরিয়ে পড়তে প্রেরণা দেয়......
No comments:
Post a Comment