Tuesday, July 4, 2023

 বাঁচা 

শৌভিক রায় 



বেঁচে আছি! 
বুঝলেন...দিব্যি বেঁচে আছি
তাইতো আজকাল লাইভে আসছি
খানিক লম্ফঝম্প খানিক ভাঁড়ামো
শেষ হলে পর যখন আপনারা
এটা ওটা বলেন, লেখেন কথা কিছু
বুঝি যে, বেঁচে আছি এখনও...

এই যে নিজেকে বেচে বেঁচে থাকা
ভাল লাগে, বড্ড ভাল লাগে,
কারা হেঁটে হেঁটে মরে গেল
মুখ ঢেকে কারা ত্রাণ নিতে এল 
জেনেশুনে সেসব হবে কী আর!
সবটাই ওই শেষে নিজে বাঁচি,
বাঁচাই বাপের নাম


চলুন তাই লাইভে যাই
বাজান ডুগডুগি 
আজ নাচ দেখাই
লাইভ দেখাই চলুন লাইভে দেখাই...

No comments: