ছায়া ছায়া চারদিক। পাতার ফাঁকফোকর দিয়ে শুধু আলো।
পাহাড়ি ঝিঁঝিঁ পোকার ডাক চারদিকের নির্জনতাকে বাড়িয়ে দেয় যেন!
হঠাৎ ডেকে ওঠে কোনও পাখি। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে রেলপথে মাত্র ১৭.৭ কিমি দূরের রংটং দার্জিলিং পথের প্রথম প্রেম সেই কোন ছোট্টটি থেকে! সুকনার ঢিল ছোঁড়া দূরত্বে এই ছোট্ট হ্যামলেট আজও আরণ্যক।
রংটং.....লেপচা ভাষা থেকে সৃষ্টি। `রং` বা `রাং` মানে নদী আর `টান` বা `টং` মানে নিম্ন। অর্থাৎ নিম্নগামী নদী।
আজকাল হঠাৎ হঠাৎ দেখা-অদেখা, যাওয়া-না যাওয়া নানা জায়গা চোখে ভেসে ওঠে।
রংটংকে অবশ্য ছুঁয়ে এলাম কিছুদিন আগেই।
নিচে নামা নদীর জায়গা....এরকমই থেকো আরও বহু বছর।

No comments:
Post a Comment