Saturday, November 26, 2022

২৬/১১

শৌভিক রায় 


কালাশনিকভ এখনও বহাল

ছিন্নভিন্ন শরীরও চারদিকে


বছর ঘুরেও শেষ হয় না 

পরিক্রমা


এক হয়ে যায় দেশ সব পৃথিবীর


তবু স্বপ্ন দেখি লেননের মতো

পেরিয়ে যাই রাষ্ট্রের গণ্ডি

একটি গোলাপের জন্যে....

No comments: