Friday, October 28, 2022

রাত পার হয়ে
শৌভিক রায়

মুখ আর মুখোশের দূরত্ব 
বুঝতে না বুঝতে,
কখন যেন রাত পার হয়ে 
নতুন আলো,
খেলা করে খোলা চোখে

লিখে যায় বালক
যোদ্ধা পিতার কথা
নিজস্ব অক্ষরে…

(প্রকাশিত: Web ডুয়ার্স
  সম্পাদক: অনিমেষ)

https://webdooarss.blogspot.com/2022/10/blog-post.html?m=1


No comments: