Friday, November 2, 2018


তোমাদের এইসব বেঁচে থাকা
    শৌভিক রায়

"সেবিতব্যো মহাবৃক্ষঃ ফলচ্ছায়াসমন্বিতং
যদি দৈবাতফলং ন স্যাচ্ছায়া কেন নির্বাসতে।"

তোমাদের এইসব বেঁচে থাকায়
জলস্পর্শ করেছিলাম

গভীরের জল
কখনো উষ্ণ, কখনো শীতল,
আচমনে আমি শুষ্ক বীজ
তেড়েফুঁড়ে উঠে
বোধিবৃক্ষ হতে হতে
ভেসে চলেছি,
যেন জলযান
এদেশ ওদেশ কাঁটাতার নেই কোন,
কোন দামী ঘরে,
রমণীর নিজস্ব দাসখতে,
কারখানার অন্ধকারে,
লিখেই চলছি এপিটাফ
তোমাদের এইসব বেঁচে থাকায়
সম্প্রসারণের ইতিহাসে
পড়ে থাকি রাস্তার ধারে
গায়ে উঁইপোকা, 
পুড়ে যাই ভিজে যাই,
তবু কোন রত্নাকর ভাবে না একবার
লেখা যায় রামায়ণ কথা 
আমার নিধনে তোমাদের রাবণের হাতে

মৃত্তিকা যাপন করেছি

একান্ত তর্পণ শেষে
চুপচাপ এই চলে যাওয়া
নিতে পারো যদি
প্রেয়সীকে দিও এক চিঠি দীর্ঘ
লিখো তাতে বৃক্ষ বোধি হলে
অন্তরে থাকতো যে সে
গোপন প্রেমিকের মতো....

(প্রকাশিত) 

No comments: