রাতভ'র উদ্দাম বাঁচি
অপ্রেমের ব্যালাডে-
ক্রিয়া প্রতিক্রিয়ার
ধ্যাষ্টামোর পর,
ছিন্ন যদি হও দেহ থেকে,
জারজ ভাবনায় নেবে জন্ম
শতাব্দীর নষ্ট চাঁদ-
তবু হরিণী কোন
স্বপ্নস্পর্শা হয়ে
উড়ে যাবে বিলম্বিত লয়ে,
আকাশের গভীরে,
এক আকাশে....
(প্রকাশিত- এক মুঠো রোদ/ সম্পাদক- প্রসূন শিকদার)
No comments:
Post a Comment