Friday, March 30, 2018

চন্দ্রবিন্দুর মায়া ত্যাগে
শৌভিক রায়

ক্রিয়া শেষে
পড়ে রয়েছে চন্দ্রবিন্দু...
সারাৎসার তুমি দেখো
কালো কার্টেন
নামছেই কেবল
'যবনিকা' লিখলেই
নাটকের অন্ত হ'ত যদি
নেমে যেত কবে
অন্ধকার
তফাতে যাই
চন্দ্রবিন্দুর মায়া ত্যাগে
দাবানল জ্বলুক

No comments: