সেই সময়ে `পরিবর্তন` নামে একটি পত্রিকা ছিল। একবার তাতে বাংলা সাহিত্য-সংস্কৃতি জগতের দিকপালদের ঠিকানা প্রকাশিত হয়েছিল।
সাহস করে রিপ্লাই পোস্টকার্ডে চিঠি লিখেছিলাম বাঘাদাকে। ভাবিনি উত্তর পাব।
কিন্তু আমাকে অবাক করে উত্তর এলো। দুটো লাইন। দেখতে ছোট্ট। কিন্তু ব্যাপ্তি? অকল্পনীয়।
আজ বাঘাদার জন্মদিন।
হ্যাঁ.... আমার দেখা সর্বকালের অন্যতম সেরা অভিনেতা রবি ঘোষের জন্মদিন।
আমাদের কোচবিহার-জলপাইগুড়িরও কিন্তু রবি ঘোষের স্মৃতির শহর।
চিঠিটি এখানে থেকে যাক আগামীর জন্য।

No comments:
Post a Comment