সুইসাইড নোট
শৌভিক রায়
১
নদীর নির্জন
শান্ত মুখ
আমার চুম্বন চেয়েছিল....
২
জল ভাঙি,
অতলে যাই
নামি নীচে,
নীচেই
৩
অতল জানব বলে
গভীরে আরও
৪
জলের নকশায়, জল কেবল
অতল ডাকলে
অনন্ত সাথী
৫
জল কেটে ঊর্ধ্ব মুখ
জল টান...
টান...
নামি জলে,
অতলে...
৬
ধুকপুক জীবন,
বিষন্ন চেতনা
ভালোবাসি
এই জীবন...জল জীবন
৭
অতল জীবন, চলি তোর কাছে
৮
ওসব দিন তো গেছে কবে!
রাত আঁধার, ফিসফিস কথা
বিদ্ধ করার কেউ একজন
৯
এখন সব পারি
পারি শুইয়ে দিতেও
নিজেকে
তোমার পাশে,
সাদা ফুল বুকে নিয়ে...
১০
আবেদনহীন,
চিনছি না কিছু
বোঝাপড়া নিজের সাথে
১১
খন্ড সময়,
স্পর্শে থাকা
এগোই
জল বিছানা, জল তল
১২
আমার ফেরায় তোমার ডাক ছিল....
(প্রকাশিত)
No comments:
Post a Comment