আনন্দ পাওয়া ব্যাপারটি নিতান্তই আপেক্ষিক। কে কীসে আনন্দ পাবে সেটি তার ব্যক্তিগত।নিজের ক্ষেত্রে বলতে পারি, খুব ছোট ছোট ব্যাপার আনন্দ দেয়। নিচের ছবির ছোট্ট ওই পিন আর কার্ডটি যেমন দিচ্ছে এখন।
জানি অনেকেই পেয়েছেন। আগামীতেও পাবেন। নতুন কিছু নয়। তবু আনন্দ পাচ্ছি।
ব্যাপারটা কিছুই নয়।
গুগুল ম্যাপে লোকাল গাইড হিসেবে বিভিন্ন জায়গার ছবি ও রিভিউ পোস্ট করলে পয়েন্টস পাওয়া যায়। অনেকেই জানেন।
সেটাই করছি অনেকদিন থেকে। পয়েন্টসের ভিত্তিতে এই মুহূর্তে আমি গুগুলের লেভেল ৮ লোকাল গাইড।
গুগুল তাই ভালবেসে ছোট্ট উপহার দিয়েছে। আমেরিকা থেকে পাঠানো খামটি গতকাল পৌঁছেছে।
আমার নিজের লোকাল গাইড অবশ্য সেটি আমাকে দিতে বিলকুল ভুলে গেছিলেন....


No comments:
Post a Comment