`যদি মরে যাই, ফুল হয়ে যেন ঝরে যাই.....`?
শৌভিক রায়
উত্তরে এখন প্রথম ছবির ফুলটি রং ছড়াচ্ছে।
ইতিমধ্যে প্রাকৃতিক নিয়মে কোথাও যথাও ঝরেও যাচ্ছে সেই ফুল।
অত্যন্ত সুদৃশ্য এই ফুলের স্থানীয় নাম ওদলা/ ওদাল। বলা হয় ওদলাবাড়ি স্থানটির নাম এই ফুল থেকেই এসেছে।
গাছ বা ফুলের নাম থেকে বিভিন্ন জনপদের নাম অবশ্য নতুন কিছু নয়। যেমন, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, শিশুবাড়ি, পলাশবাড়ি ইত্যাদি।
গ্রীষ্ম এগিয়ে আসবার সঙ্গে সঙ্গে বহু জায়গায় দেখা যাবে রাস্তার পাশে ওদলা বা ওদাল ফুল শুকোতে দেওয়া হয়েছে।
শুকিয়ে যাওয়া এই ফুল মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন সাজানোর কাজে ব্যবহৃত হয়।
হয়ত এই ফুলেরও রয়েছে কোনও ভেষজ গুণ। সেটি অবশ্য আমার জানা নেই।
তবে ভাবতে ভাল লাগে, অত্যন্ত দৃষ্টিনন্দন ফুলটি শুকিয়ে গিয়েও কত কাজে আসে!
এই জন্যই কি কবি বলেছিলেন, `যদি মরে যাই, ফুল হয়ে যেন ঝরে যাই.....`?
No comments:
Post a Comment