বুড়িমার চকলেট বোম
শৌভিক রায়
শৌভিক রায়
বায়বীয় ফুৎকারে
মীরমল্লার আর বোলে বম একাকার
মীরমল্লার আর বোলে বম একাকার
হাতের পাঁচ সেই বুড়িমা
দোদোমা বানিয়ে বানিয়ে,
ঝিঙ্কু তরুণীর স্ক্রিনশটে,
ফাইন থেকে ডিপ লেগে
অদৃশ্য প্রলয় নাচন নেচেই চলছে...
দোদোমা বানিয়ে বানিয়ে,
ঝিঙ্কু তরুণীর স্ক্রিনশটে,
ফাইন থেকে ডিপ লেগে
অদৃশ্য প্রলয় নাচন নেচেই চলছে...
দু'চারটে বেল পাকলেও আজকাল
কাকেরা বড় চেল্লায়,
কখনো চূড়ায়
কখনো গম্বুজে ব'সে
কাকেরা বড় চেল্লায়,
কখনো চূড়ায়
কখনো গম্বুজে ব'সে
তার চেয়ে পানসি ভাসিয়ে
বাবুঘাটের আধো অন্ধকারে
পাইরিয়া মুখের হলুদ কীর্তন ঢের ভালো
একেবারে ব্যাপক সেই আহা...
বাবুঘাটের আধো অন্ধকারে
পাইরিয়া মুখের হলুদ কীর্তন ঢের ভালো
একেবারে ব্যাপক সেই আহা...
যারা বকে বকুক না!
বুড়িমার চকলেট বোমে
পূজো আসবে ঘাপটি মেরে,
নেচেকুঁদে হদ্দ হলে
পার্ক সার্কাসে চলবে
হেলমেটহীন গতির নাচ,
তুমি দেখবে আর মিটিমিটি হাসবে হ্যা হ্যা হ্যা
পূজো আসবে ঘাপটি মেরে,
নেচেকুঁদে হদ্দ হলে
পার্ক সার্কাসে চলবে
হেলমেটহীন গতির নাচ,
তুমি দেখবে আর মিটিমিটি হাসবে হ্যা হ্যা হ্যা
ফাঁসির মঞ্চে জীবনের জয়গান ছেড়ে
চল্ গাই ডিস্কো দিওয়ানে....
চল্ গাই ডিস্কো দিওয়ানে....
No comments:
Post a Comment