স্তাবক
শৌভিক রায়
কিছু স্তাবকতা থাকে নির্জনে
রং মশাল নিয়ে
নানা রঙে রাঙাবে ব`লে
সাদা কালো মুখ একই থাকে
বিপ্রতীপে কেউ ধরে তুলি
মাখে মাসকারা
বেশ রং ঢং নিজের শরীরে
গোপন গোপন খেলায়
হঠাৎ পর্দা উঠে গেলে,
সাদা কালো অঙ্গে
রঙেরা কেমন কুন্ডলি পাকায়
একটা কুটিল সাপ হয়ে যায় সে ....
শৌভিক রায়
কিছু স্তাবকতা থাকে নির্জনে
রং মশাল নিয়ে
নানা রঙে রাঙাবে ব`লে
সাদা কালো মুখ একই থাকে
বিপ্রতীপে কেউ ধরে তুলি
মাখে মাসকারা
বেশ রং ঢং নিজের শরীরে
গোপন গোপন খেলায়
হঠাৎ পর্দা উঠে গেলে,
সাদা কালো অঙ্গে
রঙেরা কেমন কুন্ডলি পাকায়
একটা কুটিল সাপ হয়ে যায় সে ....
No comments:
Post a Comment