বালি ব্রীজে দাঁড়িয়ে
শৌভিক রায়
শৌভিক রায়
বালি ব্রীজের নীচে বয়ে যাওয়া গঙ্গা
নোংরা থাকে মাঝেমাঝে,
আমরা ব্রীজে কনুই রেখে, গালে হাত দিয়ে,
নোংরা হয়ে যাওয়া গঙ্গাকে দেখি
আর মুন্ডুপাত করি সবাইকেই
নোংরা থাকে মাঝেমাঝে,
আমরা ব্রীজে কনুই রেখে, গালে হাত দিয়ে,
নোংরা হয়ে যাওয়া গঙ্গাকে দেখি
আর মুন্ডুপাত করি সবাইকেই
নিজেকেও করি,
ঠিক মতো ঝাঁপাতে পারলাম না বলে
ঠিক মতো ঝাঁপাতে পারলাম না বলে
আমার সামনেই গঙ্গায় ঝাঁপ দেয়
সদ্য কিশোর,
পয়সা তুলতে,
ভাটার সময় জল যখন অনেক দূরে,
গঙ্গার বুকে যখন ফেরিও চলে না
দক্ষিণেশ্বর বেলুড়,
দিব্যি গুণ টানে কোন কোন দম্পতি
সদ্য কিশোর,
পয়সা তুলতে,
ভাটার সময় জল যখন অনেক দূরে,
গঙ্গার বুকে যখন ফেরিও চলে না
দক্ষিণেশ্বর বেলুড়,
দিব্যি গুণ টানে কোন কোন দম্পতি
আমরা তাকিয়েই থাকি
গুণ টানার লোক পেলাম না ব'লে
ঝাঁপ দেবার জল পেলাম না বলে
গুণ টানার লোক পেলাম না ব'লে
ঝাঁপ দেবার জল পেলাম না বলে
না পাওয়া, না পারার তালিকাগুলো,
কনুইয়ে হেলান আর গালে হাত দিয়ে
দাঁড়িয়ে থাকতে থাকতে,
বেড়ে বেড়ে জোয়ারের
ভরা গঙ্গাই হয়ে যায় যেন
কনুইয়ে হেলান আর গালে হাত দিয়ে
দাঁড়িয়ে থাকতে থাকতে,
বেড়ে বেড়ে জোয়ারের
ভরা গঙ্গাই হয়ে যায় যেন
বালি ব্রীজে দাঁড়িয়ে
জোয়ারের জলে ঝকঝকে পরিষ্কার
গঙ্গাতেও আমরা ঝাঁপাতে পারি না
জোয়ারের জলে ঝকঝকে পরিষ্কার
গঙ্গাতেও আমরা ঝাঁপাতে পারি না
গালে হাত কনুইয়ে ভর
দাঁড়িয়েই থাকি....
দাঁড়িয়েই থাকি....
(প্রকাশিত- উত্তর ভূমিকা )
No comments:
Post a Comment