শোকের আয়ু
শৌভিক রায়
শৌভিক রায়
শোকের আয়ু ঠিক কতটা হলে
পাথর পাথরই রয়ে যায়?
এই যে আমাদের চেয়ে-চিন্তে বেঁচে থাকা,
রাত থাকতেই দিনের প্রহর গোনা,
শাখা-প্রশাখা এলোমেলো ছড়িয়ে
নিত্য অভ্যাসে অন্তঃপুরে গমন...
কিন্তু শোকের আয়ু ঠিক কতটা হলে
পাথর পাথরই রয়ে যায়?
আপেক্ষিকতার তত্ত্বে, যুক্তি আর তক্কে
যদি বা ভেবেও নেওয়া যায়
অথবা হিসেব কষে দেখিয়েও দেওয়া যায়,
লীনতাপের মতো কমতে কমতে
শীর্ণকায়া চৈত্র নদীর মতো শোকের আয়ুও
পঞ্চভূতে মিলিয়ে যায় শরীরের মতোই...
পাথর পাথরই রয়ে যায়?
এই যে আমাদের চেয়ে-চিন্তে বেঁচে থাকা,
রাত থাকতেই দিনের প্রহর গোনা,
শাখা-প্রশাখা এলোমেলো ছড়িয়ে
নিত্য অভ্যাসে অন্তঃপুরে গমন...
কিন্তু শোকের আয়ু ঠিক কতটা হলে
পাথর পাথরই রয়ে যায়?
আপেক্ষিকতার তত্ত্বে, যুক্তি আর তক্কে
যদি বা ভেবেও নেওয়া যায়
অথবা হিসেব কষে দেখিয়েও দেওয়া যায়,
লীনতাপের মতো কমতে কমতে
শীর্ণকায়া চৈত্র নদীর মতো শোকের আয়ুও
পঞ্চভূতে মিলিয়ে যায় শরীরের মতোই...
তবু শোকের আয়ু ঠিক কতটা হলে
পাথর পাথরই হয়ে যায়!
পাথর পাথরই হয়ে যায়!
(প্রকাশিত- মুজনাই )
No comments:
Post a Comment