মুজনাইয়ের বালক/ শৌভিক রায়
নিজের ভাবনাকে লিখে রাখা নিজের দেখাকে তুলে রাখা
Sunday, October 15, 2023
মৃত্যুর পর
শৌভিক রায়
অগ্নি নির্জন করেছে সব
এই স্তব্ধতায়
তুমি
বলেছ মৃত্যু সে,
আমি বলি, জীবন আবার
সখ্যতা হলে শেষ,
ফুরোলে দিন
রাত নামল 'পর,
সব থাকে ফাঁকা, নির্বাপিত
তুমি বলো প্রাণহীন
আমি বলি জীবন সে, এই চিতাতে....
(প্রকাশিত: স্মরণিকা/ সতীপুকুর শ্মশান কালী মন্দির/ ইসলামপুর)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)