Tuesday, July 10, 2018

ছায়া-দেওয়ালের স্বপ্ন
শৌভিক রায়

দেওয়ালটা ঠিক তখনই উঠেছিল
যখন স্বপ্নগুলো ঘুরপাক খেত

এতো উঁচু সেই দেওয়াল,
যেন আকাশ-ছোঁওয়া!

যত বড় হই
স্বপ্নটপ্ন ভুলে দেওয়ালের ছায়ায়
চুপচাপ শুয়ে থাকি

দেওয়ালের কালো ছায়া ঢেকে দেয়
আমার হাত

ছায়া আমার শরীরে,
ছায়া আমার স্বপ্নে...

তবু এই ছায়া কালো হাতকেই
স্বপ্ন দেখাই
ভাঙতে ওই দেওয়াল
এক টুকরো রোদ্দুরের জন্য

টুকরো রোদ
সহস্র আলো

আলোই তো স্বপ্ন!

(LANGSTON HUGES-এর AS I GREW OLDER অবলম্বনে)